1 Answers

দৃশ্যকল্প-২ -এ আঁখির দেখা চাঁদের ঢাকা যাওয়ার ঘটনাটি সঠিক নয়, কারণ এখানে ভ্রান্ত নিরীক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে। নিচে ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি বিশ্লেষণ করা হলো- প্রকৃতিতে বস্তু বা বিষয় যেভাবে আছে, আমরা তা যদি ঠিক সেভাবে না দেখে ভুল দেখি অথবা অন্যভাবে নিরীক্ষণ করি তাহলে নিরীক্ষণের অনুপপত্তি ঘটে। আর এটিই ভ্রান্ত নিরীক্ষণ। ভ্রান্ত নিরীক্ষণ সদর্থক জাতীয় অনুপপত্তি। এখানে কোনো একটি বিষয় নিরীক্ষণের মধ্যে উপস্থিত থাকে। কিন্তু বিষয়টি আমরা ভুলভাবে নিরীক্ষণ করি। এই ধরনের নিরীক্ষণে যে ধরনের সংবেদনের সৃষ্টি হওয়া উচিত, ঠিক সে ধরনের সংবেদনের সৃষ্টি না হলে কিংবা কোনো বিষয় থেকে সৃষ্টি সংবেদনকে ভিন্ন কিছু হিসেবে ব্যাখ্যা করা হলে, যে অনুপপত্তির সৃষ্টি হয় তাই হলো ভ্রান্ত নিরীক্ষণ। আমাদের ইন্দ্রিয় মাঝে মাঝে আমাদের সাথে প্রতারণা করে। আর এই কারণেই ভ্রান্ত নিরীক্ষণ ঘটে। যেমন: অন্ধকার রাতে দড়িকে সাপ মনে করা, চলন্ত ট্রেনে বসে গাছপালা দৌড়াতে দেখা ইত্যাদি। ভ্রান্ত নিরীক্ষণ দু'প্রকার। যথা:

১. ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ এবং
২. সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ।

যে ভ্রান্ত নিরীক্ষণ সব ব্যক্তির ক্ষেত্রে ঘটে থাকে অথবা সামগ্রিকভাবে সব ব্যক্তি যে ভুল নিরীক্ষণ করে, তাই সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। এই নিরীক্ষণে ভুল একার ক্ষেত্রে হয় না, সবার ক্ষেত্রে ঘটে থাকে। যে নিরীক্ষণে আমরা সবাই ভুল করে থাকি, তাকেই সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ বলে। যেমন: আমরা সবাই সূর্য পশ্চিম দিকে অস্ত যেতে এবং পূর্ব দিকে উদিত হতে দেখি, চলন্ত ট্রেনে বসে মনে করি। গাছ-পালাগুলো দ্রুত পেছনের দিকে ছুটে চলেছে। এ ভুলগুলো সবার ক্ষেত্রেই হয়। এ জন্য একে সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ বলে।

সুতরাং উপরের আলোচনা থেকে একথা প্রমাণিত হয় যে, দৃশ্যকল্প-২ -এ আঁখির দেখা চাঁদের ঢাকা যাওয়ার ঘটনাটি একটি সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ

4 views

Related Questions