1 Answers

উদ্দীপকে নূরুল ইসলাম আলু ব্যবসায়ের ক্ষতি হতে রক্ষা পেতে গুদামজাতকরণ করতে পারেন।

পণ্য উৎপাদনের সাথে সাথেই তা ভোগকারীদের নিকট পৌঁছানো যায় না বা বাজারে অধিক সরবরাহ থাকার কারণে ব্যবসায়ে লোকসান দেখা দিতে পারে। এজন্য উদ্বৃত্ত পণ্য গুদামজাতকরণ আবশ্যক।

উদ্দীপকে নূরুল ইসলাম একজন স্বনামধন্য আলু ব্যবসায়ী। বাজারে আলুর সরবরাহ বেশি থাকলে দাম কমাটাই স্বাভাবিক। বর্তমানে তার ঘরে ৩০০ টন আলু রয়েছে। কিন্তু বাজারে ভারতের আলু সস্তায় পাওয়া যাওয়ায় তিনি তার আলু ঘাটতি মৌসুমে বেশি দামে বিক্রয় করার জন্য হিমায়িতকরণ করে গুদামজাতকরণ করতে পারেন। ঘাটতি মৌসুমে আলু বিক্রি করে তিনি অধিক মুনাফা অর্জন করতে পারেন। এতে ব্যবসায়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে।

সুতরাং বলা যায়, নূরুল ইসলাম তার ক্রয়কৃত আলু গুদামজাত করে ঘাটতি মৌসুমে আলু বিক্রয় করে ক্ষতি হতে রক্ষা পেতে পারেন।

4 views

Related Questions