1 Answers

উদ্দীপকে তুলাতলি এলাকার কৃষকরা উঠোন বৈঠকের মাধ্যমে কৃষি তথ্য ও সেবা পেয়ে থাকে। এছাড়াও তারা কৃষি বিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি উন্নয়নে গঠিত প্রতিষ্ঠান থেকে তথ্য ও সেবা পেতে পারেন।

কৃষি এদেশের মানুষের জীবন ও জীবিকার উৎস। কৃষি উৎপাদন, নতুন কলাকৌশল বা প্রযুক্তি সম্পর্কে কৃষকের জ্ঞানের ওপর নির্ভর করে উৎপাদন বা ফলন। কৃষি প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য নিয়োজিত রয়েছে অসংখ্য উৎস। কৃষির তথ্য ও উৎস সম্পর্কে সকলের ধারণা থাকলে সেখান থেকে কৃষক প্রয়োজনীয় সুবিধা পেতে পারে। কৃষক বিদ্যালয়ের মাধ্যমে কৃষি বিষয়ক তথ্যসেবা পেয়ে থাকেন। অভিজ্ঞ কৃষক স্থানীয় অন্য কৃষকদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তথ্য দেয়। কৃষক সভার মাধ্যমে কৃষকদের মধ্যে জ্ঞান, তথ্য, অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে মতবিনিময় করা হয়।

বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তথ্য পেয়ে থাকে। কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান কৃষককে উপকরণ সরবরাহের সাথে সাথে তথ্য দিয়ে কৃষকদের সহায়তা করে। এছাড়া কৃষি তথ্য সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসসমূহ, কৃষি সংশ্লিষ্ট এনজিও, বিভিন্ন কৃষি পত্রিকা, ইন্টারনেট, লিফলেট, বুকলেট, বইয়ের মাধ্যমে কৃষকরা তথ্যসেবা পেয়ে থাকেন।

অতএব বলা যায়, উক্ত এলাকার কৃষকরা কৃষক সভা বা উঠোন বৈঠক ছাড়াও উপরের উল্লিখিত বিভিন্ন উপায়ের মাধ্যমে কৃষকরা তথ্যসেবা পেতে পারেন।

5 views

Related Questions