1 Answers

পাবলিক লিমিটেড কোম্পানির নিয়মানুসারে সদস্যসংখ্যা না বাড়িয়ে 'ফিলিপ্স কোম্পানি লি.' বাজারে শেয়ার বিক্রয়ের অনুমতি পাবে না।

যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা স্মারকলিপিতে বর্ণিত শেয়ার দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং কোম্পানির শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে ক্রয়-বিক্রয়ের আহ্বান জানানো যায়, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।

উদ্দীপকে সোয়েব ৫ বন্ধুকে নিয়ে নিবন্ধনের মাধ্যমে 'ফিলিপ্স কোং লি.' নামে একটি রপ্তানিমুখী ইলেকট্রনিক ব্যবসায় প্রতিষ্ঠা করলে স্বল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি প্রচুর সুনাম অর্জন করে। ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন সংগ্রহের লক্ষ্যে তারা বাজারে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু তারা সদস্যসংখ্যা বৃদ্ধি না করে শেয়ার বিক্রি করতে চান। বাজারে শেয়ার বিক্রয় করতে হলে সদস্যসংখ্যা বাড়িয়ে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে। তবেই 'ফিলিপ্স কোং লি.' প্রতিষ্ঠানটি বাজারে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে।

সুতরাং বলা যায়, ব্যবসায় সম্প্রসারণের ইচ্ছায় মূলধন সংগ্রহের লক্ষ্যে উদ্দীপকের 'ফিলিপ্স কোং লি.' সদস্যসংখ্যা বৃদ্ধির মাধ্যমে শেয়ার বিক্রয়ের অনুমতি পেতে পারে বলে আমি মনে করি।

5 views

Related Questions