1 Answers

আমি মনে করি, শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করলে দি সান কোম্পানি লিমিটেড যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায়ে রূপান্তরিত হবে।

রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পরিচালিত সরকারি অথবা সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গড়ে ওঠে ও পরিচালিত হয়।

দি সান কোম্পানি লি.-এর ৫১% শেয়ারের মালিক সরকার। এ প্রতিষ্ঠানটি মূলধন সংকটের কারণে সেবা দানে ব্যর্থ হয়। কেননা মূলধন ছাড়া কোনো ব্যবসায় প্রতিষ্ঠান চলতে পারে না। তাই দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তিরা জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে ব্যবসায় সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। জনসাধারণের নিকট শেয়ার বিক্রয় করলে এর মালিকানা পরিবর্তন হয়। ফলে জনসাধারণের নিকট কিছু অংশ হস্তান্তর হয়ে যায়।

বর্তমানে দি সান কোম্পানি লিমিটেডের ৫১% শেয়ারের মালিক সরকার। কোম্পানিটি জনসাধারণের নিকট আরও শেয়ার বিক্রি করলে সরকারের মালিকানা ৫১% এর চেয়ে কম হয়ে যাবে। তাই আমি মনে করি, শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগৃহীত হলে দি সান কোম্পানি লিমিটেডের মালিকানা পরিবর্তন হয়ে যৌথ মূলধনী প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায়ে রূপান্তরিত হবে।

5 views

Related Questions