1 Answers
পরবর্তী পরিস্থিতিতে প্রগতি লি. কোং বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।
আদর্শ মানের সাথে তুলনা করার পর কার্যফলে কোনো বিচ্যুতি পাওয়া গেলে উক্ত বিচ্যুতির কারণ নির্ণয় এবং উক্ত কারণের যথার্থতা মূল্যায়ন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ। এরূপ বিচ্যুতি বেশি হলে সেক্ষেত্রে এর কারণ যথাযথভাবে নির্ধারণ ও তা মূল্যায়ন করার প্রয়োজন পড়ে। এরূপ কারণ ইতঃপূর্বেই উদ্ঘাটনযোগ্য ও সংশোধনযোগ্য ছিল কিনা তাও এ পর্যাযে দেখতে হয়। কারণ একাধিক হলে মুখ্য কারণ কোনটি বা কারণের পরম্পরাও নিরূপণের প্রয়োজন পড়ে। কারণ কতটা সংশোধনযোগ্য বা সংশোধনের ক্ষেত্রে কতটা সময়, অর্থ ও সামর্থ্য ব্যয় আবশ্যক তাও গুরুত্বের সাথে দেখতে হয়।
বিচ্যুতির কারণ নির্ধারণ করার পর এ পর্যায়ে এসে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতে হয়। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ বলতে ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনক্ষম ব্যবস্থা কী হতে পারে তা নিরূপণ এবং পরবর্তী পরিকল্পনায় কীভাবে তা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে- এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে বোঝায়।
উদ্দীপকে প্রগতি লি. কোম্পানি একটি আন্তর্জাতিকমানের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। উন্নতমানের পোশাক তৈরির জন্য বাজারে তাদের যথেষ্ট সুনাম রয়েছে। ২০১৩ সালে এ'প্রতিষ্ঠান শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরষ্কৃত হয়। ২০১৪ সালে এ প্রতিষ্ঠান তাদের উৎপাদন মাত্রা বাড়িয়ে বছরে ৫ লক্ষ একক ধার্য করে। কিন্তু ২০১৪ সালের জুলাই মাসে দেখেন মাত্র ২ লক্ষ একক পোশাক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে প্রগতি লি. কোং বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এ অবস্থায় কোম্পানি সফল হবে বলে আমি মনে করি।