1 Answers

উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি মোকাবিলার জন্য জনাব মাহতাবকে অনার্থিক প্রেষণার সুষ্ঠু কর্ম পরিবেশের প্রতি গুরুত্ব দিতে হবে।

কর্মী যে পারিপার্শ্বিকতায় কাজ করে তা কর্মবান্ধব হওয়াকেই সুষ্ঠু কর্মপরিবেশ হিসেবে গণ্য করা হয়। পর্যাপ্ত জায়গা, আলো-বাতাসের সুব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজানো-গুছানো পরিবেশ, উপযুক্ত নিয়ম-রীতি, উত্তম শ্রম-ব্যবস্থাপনা সম্পর্ক সবমিলিয়েই প্রতিষ্ঠানে সুষ্ঠু এ কর্মপরিবেশ গড়ে ওঠে। কর্মী যেখানে কাজ করে সেই স্থানের পরিবেশ উন্নত হলে তা কর্মীদের মনোবল উন্নত করে। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়।

উদ্দীপকে চট্টগ্রামের ষোলশহরের বিসিক শিল্প নগরীতে জনাব কামরুল হোসেনের মালিকানাধীন মশার কয়েল প্রস্তুতকারী কারখানায় কয়েক বছর যাবৎ উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম হচ্ছে। অথচ শ্রমিকগণ যথাসময় উপযুক্ত বেতন-ভাতাদি পেয়ে থাকে। অনুসন্ধানে দেখা গেছে, কারখানায় শ্রমিকগণ অপর্যাপ্ত আলোতে কাজ করে, পর্যাপ্ত বৈদ্যুতিক পাখাও নেই। তাছাড়া কারখানায় সময়সূচিও ঠিকভাবে অনুসরণ করা হয় না। এসকল অসুবিধার কারণে শ্রমিকগণ যথাসময় উপযুক্ত বেতন ভাতাদি পাওয়া সত্ত্বেও কারখানার উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম হচ্ছে।

প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে উপরিউক্ত সমস্যা সমাধানের মাধ্যমে সুষ্ঠু কার্যপরিবেশ সৃষ্টি করতে হবে। উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি মোকাবিলার জন্য জনাব মাহতাবকে অনার্থিক প্রেষণার সুষ্ঠু কর্ম পরিবেশের প্রতি গুরুত্ব দিতে হবে।

5 views

Related Questions