1 Answers
উদ্দীপকে উল্লিখিত গার্মেন্টসটি ISO এর মান অর্জন করতে না পারার কারণে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বাজারে পণ্যদ্রব্য রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে।
একটা প্রতিষ্ঠান কতটা মানসম্মত পণ্য ও সেবা সরবরাহ করে এবং তাদের ব্যবস্থাপনার মান কেমন এ বিষয়ে সনদ প্রদানকারী একটা আন্তর্জাতিক মান প্রতিষ্ঠানই হলো ISO ISO সনদপ্রাপ্ত সব কোম্পানির উৎপাদন প্রক্রিয়া ও পণ্যমান সম্পর্কে উৎপাদন কাজে নিয়োজিত জনশক্তিকে অবহিত করা হয় এবং সার্বক্ষণিক মানসম্মত প্রক্রিয়া তদারকি করা হয়। এক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।
উদ্দীপকে দেখা যায়, সাদমান নামে গার্মেন্টসটি বিশ্বের নামিদামি কিছু ব্র্যান্ডের পোশাক তৈরি করে উন্নত বিশ্বের বড় বড় শপিংমলে অনেক মূল্যে বিক্রি করে। সম্প্রতি আমেরিকার কয়েকজন প্রতিনিধি কারখানাটি পরিদর্শনে এসে কারখানার শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আরো গুরুত্ব প্রদানের কথা বলেন। এ থেকে বুঝা যায়, তাদের প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান সনদ ISO সংগ্রহ করেনি। তাই সাদমান নামে গার্মেন্টসটি যদি তাদের এই সমস্যার সমাধান করতে না পারে তবে আন্তর্জাতিক বাজারে তাদের উৎপাদিত পোশাক রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে।
আন্তর্জাতিক মানের সনদ হিসেবে এর সুফল প্রতিষ্ঠানের ভেতরে বাইরে এমনটিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও পাওয়া যায়। তাই প্রতিষ্ঠানকে উত্ত সনদপ্রাপ্তি ও ধরে রাখার ক্ষেত্রে সচেষ্ট হওয়া উচিত। সাদমান নামক প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পোশাক দেশের বাইরে রপ্তানি করে। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে আসা প্রতিনিধি দল তদন্ত করে দেখলেন তাদের প্রতিষ্ঠানের শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার অভাব রয়েছে। এতে বোঝা যায়, তারা তাদের উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক মান সনদ সংগ্রহ করেনি। যদি করত তবে এ সমস্যাগুলো পাওয়া যেত না। তাই সাদমান গার্মেন্টস এর অতি দ্রুত ISO সনদ সংগ্রহ করা উচিত। তা না হলে আন্তর্জাতিক বাজারে তাদের রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে।