1 Answers

উদ্দীপকে মি. সায়েম বিশেষজ্ঞ ব্যক্তিকে নির্বাহী হিসেবে নিয়োগ প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হতে পারে বলে আমি মনে করি।

কার্যভিত্তিক সংগঠন হলো একটি আধুনিক ধারার সংগঠন কাঠামো। কার্যভিত্তিক সংগঠনের বেশকিছু সুবিধা থাকলেও এরূপ সংগঠনের অসুবিধার পরিমাণও কম নয়।

উদ্দীপকে মি. সায়েম একটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী। তার প্রতিষ্ঠানের একই কর্মীকে বিভিন্ন নির্বাহীর নিকট থেকে নির্দেশনা পেতে হয় বলে তাদের কাজের চাপ বেড়ে যায় এবং অনেক সময় কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক্ষেত্রে মি. সায়েমের প্রতিষ্ঠান কার্যভিত্তিক সংগঠন হওয়ায় দ্বৈত অধীনতা সৃষ্টি হবে। ফলে তার প্রতিষ্ঠানে কাজের শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা এবং সমন্বয়সাধন কষ্টকর হবে। এতে কর্মীদের কার্যভার মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাবে। ফলে কোনো কর্মী ইচ্ছা করলেই অন্যের দোহাই দিয়ে কাজ ফাঁকি দিতে পারবে। এছাড়া দ্বৈত অধীনতা থাকায় জবাবদিহিতার ক্ষেত্রেও সায়েমের প্রতিষ্ঠান অসুবিধায় পড়বে। ফলে প্রতিষ্ঠানের কার্যাবলির ফলাফল পরিমাপ ও মূল্যায়ন এবং কার্যকরী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে।

পরিশেষে বলা যায়, কার্যভিত্তিক সংগঠনে বহু সুবিধার পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তবে বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে উত্ত সীমাবদ্ধতা দূর করে একে আরও কার্যকরী করা সম্ভব।

5 views

Related Questions