1 Answers
বিশেষজ্ঞ কর্মীকে উৎপাদন বিভাগের মূল দায়িত্ব অর্পণ করায় লিটু মোল্লার প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি একটি পদস্থকর্মী সংগঠনের রূপ ধারণ করেছে বলে আমি মনে করি।
যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসলেও সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য পদস্থকর্মী নিয়োজিত থাকে তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে।
উদ্দীপকে লিটু মোল্লার উৎপাদনশীল পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় তিনি উৎপাদন, বিপণন ও হিসাব শাখায় একজন করে ব্যবস্থাপক নিয়োগ দেন। কিন্তু কাঙ্ক্ষিত ফল অর্জিত না হওয়ায় উৎপাদন বিভাগে একজন বিশেষজ্ঞকে পরিচালনার মূল দায়িত্ব প্রদান করা হয়। অর্থাৎ কাঙ্ক্ষিত ফল অর্জনের জন্য সরলরৈখিক সংগঠন কাঠামো থেকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো তৈরি করা হয়।
সুতরাং, বলা যায়, বিশেষজ্ঞ কর্মীকে উৎপাদন বিভাগের মূল দায়িত্ব অর্পণ করায় লিটু মোল্লার প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি একটি পদস্থকর্মী সংগঠনের রূপ ধারণ করেছে।