1 Answers
প্রাথমিক পর্যায়ে লিটু মোল্লার প্রতিষ্ঠানটিতে সরলরৈখিক সংগঠন কাঠামো ছিল।
যে সংগঠন কাঠামোতে একজন নির্বাহীর অধীনে এক বা একাধিক নির্বাহী ও কর্মী নিয়োগ করা হয় তাকে সরলরৈখিক সংগঠন কাঠামো বলে। এরূপ সংগঠন কাঠামোর কর্তৃত্ব রেখা সরলরেখার আকারে উপর থেকে নিচের দিকে ধাবিত হয়।
উদ্দীপকে লিটু মোলার উৎপাদনশীল পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় তিনি উৎপাদন, বিপণন ও হিসাব শাখায় একজন করে ব্যবস্থাপক নিয়োগ দেন। এ প্রক্রিয়াটি একটি সরলরৈখিক সংগঠন কাঠামো। তাই বলা যায়, প্রাথমিক পর্যায়ে লিটু মোল্লার প্রতিষ্ঠানটিতে সরলরৈখিক সংগঠন কাঠামো ছিল।
5 views
Answered