1 Answers
প্রাথমিক পর্যায়ে উদ্দীপকের নিশি ও তিশির ব্যবসায়ের প্রকৃতি ছিল একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায়। কেননা তারা ৭ বছরের জন্য ব্যবসায়টি গড়ে তুলেছে।
চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত এবং পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। চুক্তিবদ্ধ সম্পর্কই অংশীদারি ব্যবসায়ের মুখ্য বিষয়। অংশীদারি ব্যবসায়ের চুক্তি লিখিত বা মৌখিক হতে পারে।
উদ্দীপকে নিশি ও তিশির ব্যবসায়ের প্রকৃতি হলো নির্দিষ্ট সময়ের-জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায়। কারণ তারা চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে ৭ বছরের জন্য এ ব্যবসায় গড়ে তোলেন এবং তাদের দায় অসীম। ব্যবসায় পরিচালিত হয় নিশি এবং তিশির যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে। কেননা অংশীদারি ব্যবসায়ের সদস্যসংখ্যা সীমিত হওয়ায় দায় অসীম হয় এবং সিদ্ধান্ত গ্রহণে একমালিকানার চেয়ে বিলম্ব হলেও অন্যান্য সংগঠনের তুলনায় দ্রুত হয়।
তাই বলা যায়, প্রাথমিক পর্যায়ে নিশি ও তিশির ব্যবসায়ের ধরন ছিল নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায়।