1 Answers

প্রাথমিক পর্যায়ে সাব্বির হোসেনের X প্লাস্টিক লি.-এ সরলরৈখিক সংগঠন কাঠামো ছিল।

যে সংগঠন কাঠামোতে একজন নির্বাহীর অধীনে এক বা একাধিক নির্বাহী ও কর্মী নিয়োগ করা হয় তাকে সরলরৈখিক সংগঠন কাঠামো বলে। এরূপ সংগঠন কাঠামোর কর্তৃত্ব রেখা সরলরেখার আকারে উপর থেকে নিচের দিকে ধাবিত হয়।

উদ্দীপকে X প্লাস্টিক লি. একটি প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে সাব্বির একজন ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানে ৫ জন ব্যবস্থাপক ও ২ জন সুপারভাইজর রয়েছে। সরলরৈখিক প্রতিষ্ঠানেই কেবল এক বা একাধিক ব্যবস্থাপক ও সুপারভাইজর নিয়োগ করা হয়। তাই বলা যায়, প্রাথমিক পর্যায়ে সাব্বির হোসেনের X প্লাস্টিক লি.-এ সরলরৈখিক সংগঠন কাঠামো ছিল।

5 views

Related Questions