প্রাণ গোপাল প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানে কী ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
6 views
1 Answers
প্রাণ গোপাল প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানে সরলরৈখিক সংগঠন কাঠামো অনুসরণ করেন।।
যে সংগঠন কাঠামোতে একজন নির্বাহীর অধীনে এক বা একাধিক নির্বাহী ও কর্মী নিয়োগ করা হয় তাকে সরলরৈখিক সংগঠন কাঠামো বলে। এরূপ সংগঠন কাঠামোর কর্তৃত্ব রেখা সরলরেখার আকারে উপর থেকে নিচের দিকে ধাবিত হয়।
উদ্দীপকে প্রাণ গোপাল প্রাথমিক পর্যায়ে তার উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দায়িত্ব ও কর্তব্য ভালোভাবে বুঝিয়ে দেন এবং সে মোতাবেক কাজ আদায় করে নেন। ফলে কর্মীরা নিজের থেকেই কাজ করে। এখানে কর্তৃপক্ষের আদেশ নিম্নপদস্থ কর্মী বিনা দ্বিধায় মেনে কাজ করছে, যা সরলরৈখিক সংগঠনের অনুরূপ। তাই বলা যায়, প্রাণ গোপাল প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানে সরলরৈখিক সংগঠন কাঠামো অনুসরণ করেন।
6 views
Answered