1 Answers
উদ্দীপকে বর্ণিত সায়মা লি. কার্যভিত্তিক সংগঠন' কাঠামো অনুসরণ করেন।
কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বোঝায় যেখানে ব্যবস্থাপনার কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক একটিকে এক একজন বিশেষজ্ঞের ওপর ন্যস্ত করা হয়।
উদ্দীপকে সায়মা লি. একটি বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি তাদের প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে এক একজন বিশেষজ্ঞ কর্মীকে তত্ত্বাবধানের দায়িত্ব প্রদান করে। তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্যক্রমের সাথে কার্যভিত্তিক সংগঠনের সাদৃশ্য রয়েছে। সুতরাং উদ্দীপকে বর্ণিত সায়মা লি. কার্যভিত্তিক সংগঠন কাঠামো অনুসরণ করেন।
5 views
Answered