1 Answers

উদ্দীপকে বর্ণিত রহিমের ব্যবসায়টি সরলরৈখিক সংগঠন কাঠামো অনুসরণ করছে।

যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব রেখার বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিগণ স্ব স্ব ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের ওপর অতিমাত্রায় কর্তৃত্বশালী থাকে।

উদ্দীপকে রহিম ও করিম দুটি ভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। রহিম নিজেই তার ব্যবসায় দেখাশুনা করেন। তিনি বিশেষায়িত কাজগুলোর ব্যাপারে নিজে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে তার প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য সরবরাহ করতে পারছে না। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত রহিমের ব্যবসায়টি সরলরৈখিক সংগঠন কাঠামো অনুসরণ করছে।

5 views

Related Questions