1 Answers
উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামোটি হলো সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন। সংগঠন কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ বিবেচনায় এটি একটি যথার্থ সংগঠন কাঠামো।
যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীদের কর্মভার লাঘব ও কার্যকর কর্মকাণ্ড পরিচালনার জন্য বিশেষজ্ঞ বা উপদেষ্টা কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে।
উদ্দীপকে কবির হোসেনের ওপর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু কার্যপরিধি এবং অধীনস্থ কর্মীর সংখ্যা অধিক হওয়ায় তার কার্যভার বৃদ্ধি পায়। এজন্য কবির হোসেনের অধীনে কয়েকজন করে সুপারভাইজার এবং তাকে সার্বিক বিষয়ে সহযোগিতা বা পরামর্শ দানের উপদেষ্টা বা সহযোগী কর্মী হিসেবে একজন ডিপ্লোমা কৃষিবিদকে নিয়োগ দেওয়া হয়।
এ ধরনের সংগঠন কাঠামো অনুসরণের ফলে একদিকে যেমন সঠিকভাবে দায়িত্ব পালন হচ্ছে, অন্যদিকে কার্য সুবিধার জন্য বিশেষজ্ঞ কর্মী নিয়োগদানের ফলে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সহজে সমন্বয় ও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোটি একটি যথার্থ সংগঠন কাঠামো।