1 Answers

উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে কার্যভিত্তিক সংগঠন কাঠামো গড়ে তোলা উচিত বলে আমি মনে করি।

যে সংগঠন কাঠামোতে কাজকে প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করে তার দায়িত্ব বিশেষজ্ঞ কর্মীদের ওপর সীমিত সরলরৈখিক কর্তৃত্ব সহযোগে অর্পণ করা হয়, তাকে কার্যভিত্তিক সংগঠন বলে।

উদ্দীপকের জুতা তৈরির কারখানাটি গত ৮ বছর যাবৎ শুধু উৎপাদন কাজেই নিয়োজিত ছিল। বর্তমানে কারখানাটি জুতার প্যাকেট তৈরির জন্য একটি প্যাকেজিং প্ল্যান্ট স্থাপন করে ও জুতার বাজারজাতকরণের জন্য দেশের বিভিন্ন জায়গায় বিক্রয়কেন্দ্র গড়ে তোলে। এতে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও শ্রমিক-কর্মীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পৃথক হিসাব বিভাগ, বিপণন বিভাগ ও শ্রমিক-কর্মী বিভাগ খোলার প্রয়োজনীয়তা দেখা দেয়। এক্ষেত্রে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো দ্বারা প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। প্রতিষ্ঠানে যেহেতু বিভিন্ন বিভাগ খোলার প্রয়োজনীয়তা দেখা দেয়, তাই এখন কার্যভিত্তিক সংগঠন কাঠামো গড়ে তোলা উচিত। কারণ এর প্রতিটি বিভাগ একযোগে সংশ্লিষ্ট সকল বিভাগকে সেবা প্রদান করবে, এর প্রত্যেক বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞের ওপর ন্যস্ত থাকবে, যিনি উচ্চ পর্যায়ে কর্মরত সরলরৈখিক নির্বাহীর অনুমোদনক্রমে সীমিত কর্তৃত্ব ভোগ করবেন।

তাই উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে কার্যভিত্তিক সংগঠন কাঠামো গড়ে তোলা জনাব অখিলের উচিত বলে আমি মনে করি।

5 views

Related Questions