1 Answers
উদ্দীপকের উল্লিখিত সমস্যা সমাধানে আর্থিক প্রেষণা দান সহায়ক।
আধুনিক ব্যবস্থাপনায় শ্রমিক-কর্মীদের নিকট হতে কাজ আদায়ে প্রেষণা দানের গুরুত্ব সকল মহলেই স্বীকৃত। অবস্থা ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রেষণা দান পদ্ধতি প্রতিষ্ঠানসমূহে প্রচলিত থাকলেও একে প্রকৃতি অনুযায়ী আর্থিক ও অনার্থিক দু'ভাগে ভাগ করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানে আর্থিক প্রেষণা দানের পদ্ধতি সহায়ক। অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে। আর্থিক প্রেষণার মধ্যে রয়েছে ন্যায্য বেতন, 'মুনাফার অংশ, বোনাস, আর্থিক নিরাপত্তা, অগ্রিম, বাসস্থান ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, পদোন্নতি, আর্থিক পুরষ্কার, রেশন সুবিধা ও কেন্টিন সহযোগিতা।
উদ্দীপকের XYZ লি. একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এখানে শ্রমিকদের জন্য ন্যায্য পারিশ্রমিক ও পরিবহন সুবিধা না থাকায় প্রায়ই কর্মীরা কাজে অমনোযোগী থাকে। ফলে প্রায়ই মালিক-শ্রমিক অসন্তোষ দেখা দেয়। উদ্দীপকের এ সমস্যা সমাধানে আর্থিক প্রেষণা সহায়ক।