1 Answers
উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানটির বর্তমান সমস্যা থেকে উত্তরণের জন্য কর্মীদের সাথে পরামর্শ করে আধুনিকমানের ভোক্তার রুচিসম্মত শাড়ি সরবরাহ করতে হবে বলে আমি মনে করি।
ক্রেতা বা ভোক্তারাই ব্যবসায়ের প্রাণ। তাদের ওপরই ব্যবসায়ের সফলতা বা ব্যর্থতা নির্ভর করে। বর্তমান যুগ আধুনিক যুগ। যুগের পরিবর্তনের সাথে সাথে ক্রেতা বা ভোক্তাদের রুচি ও চাহিদার পরিবর্তন হচ্ছে। তাই কোনো ব্যবসায়ের মালিকের উচিত তার প্রতিষ্ঠানের ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্যদ্রব্যাদি সরবরাহ করা, এজন্য প্রয়োজনে বাজার ও ভোক্তা জরিপের মাধ্যমে ভোক্তাদের নিকট থেকে পরামর্শ গ্রহণ করতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানকে আধুনিক রুচিসম্মত প্রতিষ্ঠানে রূপান্তর করে প্রতিষ্ঠানে উদ্ভূত সমস্যার সমাধান করতে হবে।
উদ্দীপকে টাঙ্গাইলের মিসেস তাসলিমা একজন উচ্চ শিক্ষিত মহিলা। তিনি চাকরির পিছনে না ছুটে তার বাবার স্বনামধন্য প্রতিষ্ঠান টাঙ্গাইল শাড়ি বিতানের দায়িত্ব গ্রহণ করেন। পূর্বে উক্ত প্রতিষ্ঠানের চাহিদা থাকলেও বর্তমানে এ প্রতিষ্ঠানের শাড়ির চাহিদা কমে গেছে। তাই তিনি চিন্তা করলেন তার প্রতিষ্ঠানকে এ উদ্ভূত সমস্যা থেকে পরিত্রাণ পাবার জন্য ক্রেতাদের পরামর্শ গ্রহণ করা। কারণ ক্রেতাদের চাহিদা ও রুচি মোতাবেক শাড়ি সরবরাহ করলে তার প্রতিষ্ঠান বর্তমান সমস্যা থেকে পরিত্রাণ পাবে। প্রয়োজনে তিনি বিভিন্ন গবেষণার মাধ্যমে তার প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ করে এ উদ্ভূত সমস্যার সমাধান করবে।
পরিশেষে বলা যায়, কর্মীদের পরামর্শ এবং বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ করে মিসেস তাসলিমা এ সমস্যার সমাধান করতে পারবে বলে আমার মনে হয়।