1 Answers

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে আমার সুপারিশমালা হলো নিজেদের মাঝে আত্মবিশ্বাস তৈরি, ঝুঁকি গ্রহণের মানসিকতা এবং আধুনিক প্রশিক্ষণ প্রদান করা।

উদ্দীপকে পদ্মা নদীর তীরবর্তী একটি গ্রামের ৫০ জন প্রান্তিক কৃষক একটি সমিতি গঠন করেন। এ সমিতির মাধ্যমে তারা প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ, উৎপাদন ও বাজারজাত করে স্বল্প সময়ে মুনাফা ও পুঁজি বাড়াতে সমর্থ হয়েছে। বর্তমানে উৎপাদন বৃদ্ধির জন্য সংরক্ষিত তহবিলের অর্থ দিয়ে আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয় ও উচ্চ ফলনশীল বীজ ক্রয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

সমিতির সদস্যরা যেহেতু প্রান্তিক কৃষক তাদের এ সংরক্ষিত পুঁজিই সম্বল। এ পুঁজি দিয়ে তারা নতুন সামগ্রী ক্রয় করতে সাহস পাচ্ছে না। তাই তাদের ঝুঁকি গ্রহণের মানসিকতা তৈরি করে আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাছাড়া কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং উন্নত জাতের বীজ সম্পর্কেও কোনো ধারণা নেই। এর সুবিধার ব্যাপকতা সম্পর্কে তারা অজ্ঞ। এজন্য তাদের আধুনিক উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

পরিশেষে বলা যায়, উল্লিখিত সুপারিশসমূহ বাস্তবায়ন করা গেলে উদ্দীপকের প্রতিষ্ঠানের সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি।

5 views

Related Questions