1 Answers
হ্যাঁ, এ বিষয়ে আমি একমত যে, উদ্দীপকে বর্ণিত বিভিন্ন সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। নিচে এ বিষয়ে আমার যুক্তিসহ মতামত উপস্থাপন করা হলো-
সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা। এ জন্যই সামাজিক সমস্যা সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। অর্থাৎ- সামাজিক সমস্যা কী, কীভাবে এই সমস্যার সৃষ্টি, এর ফলাফল কী, কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে। এ কারণেই বলা হয় যে, সমাজবিজ্ঞানের জ্ঞান অর্জন ব্যতীত সামাজিক সমস্যা মোকাবিলা করা কোনোভাবেই সম্ভব নয়।
উদ্দীপকের মহাখালী রেলগেট বস্তিতে দু'ধরনের সমস্যা লক্ষ করা যায়। যথা- ১. স্বাস্থ্য বিষয়ক এবং ২. শিক্ষা সংক্রান্ত। এগুলোর কারণ বিশ্লেষণ করলে দেখা যাবে যে, সমস্যাগুলো সৃষ্টি হয়েছে মূলত সচেতনতার অভাব এবং নাগরিকের সামাজিক অধিকার বাস্তবায়ন না করায়। এর মানে হচ্ছে, প্রত্যক্ষভাবে সমস্যাগুলো স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত হলেও প্রকৃতপক্ষে এগুলো 'সামাজিক সমস্যা' হিসেবে গণ্য হবে। আর এগুলো সমাধান করতে হলে সমস্যার কারণ, প্রকৃতি, প্রভাব এবং প্রতিকারের উপায় বের করতে হবে। পূর্বোক্ত আলোচনার সূত্র ধরে বলা যায়, জ্ঞান-বিজ্ঞানের অন্তর্ভুক্ত নানান শাস্ত্রের মধ্যে কেবল সমাজবিজ্ঞানই বস্তুনিষ্ঠভাবে সামাজিক সমস্যার কারণ, প্রকৃতি, প্রভাব ও প্রতিকারের উপায় খুঁজে বেড়ায়। সুতরাং এ বিষয়টি স্পষ্ট যে, উদ্দীপকের মহাখালী রেলগেট বস্তিতে যে ধরনের সমস্যা বিরাজ করছে, তা সমাধান করতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান অর্জন করা অপরিহার্য।