1 Answers

উদ্দীপকে বর্ণিত স্লোগান-২ পরিবেশগত সমস্যাকে নির্দেশ করছে। আর এ পরিবেশগত সমস্যার অন্যতম একটি কারণ হলো স্লোগান-১ এর সমস্যা অর্থাৎ অধিক জনসংখ্যা। এ বিষয়ে আমি সহমত পোষণ করি। কারণ- 

অতিরিক্ত জনসংখ্যার জন্য যানবাহন এবং কল-কারখানার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এসব যানবাহন ও কারখানার দূষিত ধোঁয়া বায়ু দূষণ ঘটাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশে কল-কারখানার সংখ্যা বেড়েছে। এসব বেশির ভাগ কল-কারখানারই বর্জ্য শোধনের ব্যবস্থা নেই। এসব বর্জ্য নদীতে বা জলাধারে ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে গৃহস্থালির বর্জ্য, মলমূত্র, রান্নাঘরের বর্জ্য, অসুস্থ মানুষের মল-মূত্র থেকে রোগ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এসব বর্জ্য অনেক সময় নদী কিংবা জলাশয়ে ফেলা হয়। এর ফলে দূষিত হচ্ছে পানি। অধিক জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য জমিতে বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে মাটি তার উর্বরতা শক্তি হারাচ্ছে; যা মাটি দূষণের অন্যতম কারণ। এছাড়া জমি অতিকর্ষণের ফলে ভূমিক্ষয়, উর্বরতা হ্রাস ও মাটির গুণাগুণে ব্যাপকভাবে অবনতি ঘটছে। এর ফলে মাটি দূষণের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, অতিরিক্ত জনসংখ্যার কারণে শিল্পায়ন, নগরায়ণ এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ড দ্বারা পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। যার প্রভাব পড়ছে পুরো দেশের জনগণের ওপর।

4 views

Related Questions