1 Answers
উদ্দীপকে বর্ণিত স্লোগান-১, বাংলাদেশের জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করে।
যদি কোনো দেশের প্রয়োজনাতিরিক্ত জনসংখ্যা দ্বারা জনগণের কল্যাণ ব্যাহত হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় তখন জনসংখ্যাকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ ও জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। ১৯৫১ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত ৩০ বছরে এদেশের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০১৩ সালে প্রকাশিত বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ২০১২-এর ডিসেম্বরে বাংলাদেশের জনসংখ্যা ১৫১.৫০ মিলিয়ন। অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ২.১৮% বাংলাদেশে বাস করে। বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.। আয়তন একই থাকছে অথচ জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১০২৭ জন। ক্ষুদ্র আয়তনবিশিষ্ট এদেশের জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাওয়াতে সামাজিক সমস্যা দিন দিন বেড়েই চলছে। এ কারণে বাংলাদেশের জনসংখ্যা সমস্যাকে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এ সমস্যা সমাধানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সচেতনতামূলক কার্যক্রম তার অন্যতম। এ সচেতনতামূলক কাজের অন্যতম স্লোগান হলো 'দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়।' যা উদ্দীপকের ১নং স্লোগানেও উল্লেখ করা হয়েছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত ১ নং স্লোগান বাংলাদেশের জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করে।