1 Answers

তাহমিনার এ ঘটনা যৌতুক নামক সামাজিক সমস্যাকে প্রতিফলিত করে।

যৌতুক হলো এমন একটি সামাজিক কু-প্রথা যাতে কন্যা পাত্রস্থ করার সময় কনে ও বরপক্ষের মধ্যে দরকষাকষির মাধ্যমে বরপক্ষকে নগদ অর্থ, দ্রব্যসামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধা দানে কন্যা পক্ষকে বাধ্য করা হয়ে থাকে। যৌতুকের দাবিকে কেন্দ্র করেই বিয়ের পর দাম্পত্য কলহ, স্ত্রী নির্যাতন, স্ত্রী হত্যা, বিবাহ বিচ্ছেদ ঘটে।

উদ্দীপকে বর্ণিত রহিম মিয়ার বিবাহিত মেয়ে তাহমিনাকে তার শ্বশুরবাড়ির লোকজন প্রচণ্ড শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ প্রসঙ্গে দশম শ্রেণির ছাত্র কাব্যর মা বলেন, আমাদের দেশের একটি মারাত্মক ও বেদনাদায়ক সামাজিক সমস্যার কারণে এভাবে বিবাহিত মেয়েরা প্রায়ই নির্যাতনের শিকার হচ্ছে। এ ঘটনা পাঠ্যপুস্তকের অন্যতম সামাজিক সমস্যা যৌতুক প্রথার সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, তাহমিনার বর্ণিত ঘটনাটি যৌতুক সমস্যাকেই প্রতিফলিত করে।

4 views

Related Questions