1 Answers
জাউদ্দীপকের ঘটনা-২ বাংলাদেশের যৌন নিপীড়ন সমস্যাকে নির্দেশ করে।
বাংলাদেশের প্রেক্ষাপটে যৌন নিপীড়ন বলতে সাধারণত কোনো পুরুষের আচরণে কোনো নারীর শারীরিক মানসিক যন্ত্রণার রূপকে বোঝায়। মূলত পুরুষের নৈতিক মূল্যবোধ, মানসিক সৌন্দর্য, মানবিক গুণ, নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মুক্তবুদ্ধির চর্চার অভাবেই যৌন নিপীড়ন সংগঠিত হয়।
উদ্দীপকে দেখা যায়, নোভা নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার পথে এক বখাটে ছেলে তাকে অনুসরণ করে এবং বাজে মন্তব্য করে। এর ফলে নোভা প্রচণ্ড মানসিক ভীতি ও যন্ত্রণার সম্মুখীন হয়। একপর্যাযে সে স্কুলে যাওয়া বন্ধ করে। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের আলোকে বলা যায় যে, উদ্দীপকের নোভা যৌন নিপীড়নের কারণেই স্কুলে যাওয়া বন্ধ করেছে, যা বাংলাদেশের সমাজে প্রতিনিয়ত ঘটছে।
5 views
Answered