উদ্দীপকে ঘটনা-১ সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাবকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের ঘটনা-১ সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানের প্রভাবকে নির্দেশ করছে।
তথ্য আদান-প্রদানের যন্ত্রনির্ভর কলাকৌশলই হলো তথ্যপ্রযুক্তি। এটি প্রযুক্তিভিত্তিক এক ধরনের যোগাযোগ ব্যবস্থা। সাম্প্রতিককালে তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে কার্যত সব বিষয়ে তথ্যপ্রাপ্তি যেমন সহজ হয়েছে তেমনি বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা যাচ্ছে মুহূর্তের মধ্যেই। ইন্টারনেটের সাহায্যে পরিচালিত ই-মেইল, চ্যাট, ভিডিও কল, কনফারেন্সিং, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম ইত্যাদি সুবিধার মাধ্যমে সারা বিশ্বের নাগরিক সমাজ খুব কাছে চলে এসেছে। এই ইন্টারনেটের ব্যবহার এখন সর্বত্র লক্ষণীয়। বিশেষ করে শিক্ষা খাতে এর ব্যবহার ব্যাপক। এখন শিক্ষার্থীরা অনলাইনে দেশ-বিদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করছে, যেমনটি উদ্দীপকের তারিনের ক্ষেত্রে দেখা যায়।
উদ্দীপকের তারিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন করে ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করে, যা তথ্য প্রযুক্তির উপাদানের ওপর নির্ভর করেই সম্ভব হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানের প্রভাবকে ইঙ্গিত করে।