1 Answers

উদ্দীপকের ইমতিয়াজ বাংলাদেশের গ্রামীণ ও শহরে পরিবারের পরিবর্তনে যেটির প্রভাবকে নির্দেশ করেছে সেটি হলো তথ্য প্রযুক্তি। 

সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যানার, ফেস্টুন ও কাগজ দিয়ে প্রচারের চেয়ে আধুনিক প্রযুক্তিগত মাধ্যমের সক্রিয় ভূমিকার কথা উদ্দীপকে বলা হয়েছে যা মূলত তথ্য প্রযুক্তিকেই নির্দেশ করেছে।

তথ্য প্রযুক্তি উন্নতি সামাজিক মনোভাব, প্রথা বা প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে প্রভাবিত করে। বিশেষ করে স্যাটেলাইট প্রযুক্তির আবিষ্কার, সাবমেরিন ক্যাবল, অপটিক্যাল ফাইবার, ইন্টারনেট প্রভৃতির আবিষ্কার বিশ্বব্যাপী তথ্য যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। সাম্প্রতিককালে সমাজজীবনে তথ্য প্রযুক্তির গুরুত্ব ও তাৎপর্য বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। তথ্য প্রযুক্তির বিকাশের ফলে সমাজের সদস্যরা নানা ধরনের তথ্য সহজে জানতে পারে। অনেকে টেলিফোন, মোবাইল, ইন্টারনেট যোগাযোগের মাধ্যমে বিবাহ করে পরিবার গঠন করে। অনেকসময় প্রযুক্তি রোমান্টিক বা প্রেমঘটিত বিবাহের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। এ ধরনের বিয়ের ফলে যে পরিবার গড়ে ওঠে তা সাধারণত অণু বা একক পরিবার হয়ে থাকে। এভাবেই তথ্য প্রযুক্তি বাংলাদেশের পরিবারের ধরনে পরবর্তন বয়ে আনছে। অতএব বলা যায় যে, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে পরিবারের পরিবর্তনে তথ্য ও প্রযুক্তির ব্যাপক প্রভাব রয়েছে।

4 views

Related Questions