1 Answers

শহুরে ক্ষমতা কাঠামোর চেয়ে গ্রামীণ ক্ষমতা কাঠামোতে বিভিন্ন কারণে আলাদা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।

গ্রামীণ ক্ষমতার প্রধান উপাদান জমি। গ্রামীণ ক্ষমতা কাঠামোর স্বাধীন চলকগুলো হলো ভূমি, অর্থনৈতিক ক্ষমতা, সামাজিক নেতৃত্ব, বংশ মর্যাদা, জ্ঞাতিগোষ্ঠীর নেতৃত্ব, ব্যক্তিগত গুণাবলি, রাষ্ট্রের সাথে যোগসূত্র, ইউনিয়ন পরিষদের নেতৃত্ব, শহরের সাথে যোগসূত্র কর্মসংস্থান পরিষদগুলোর নেতৃত্ব, জনগণের সংঘটিত অংশের নেতৃত্ব, মহাজনী ব্যবস্থা, সমবায় সমিতিসমূহের নেতৃত্ব, জনগণের গোষ্ঠীবদ্ধতা ইত্যাদি। অপরপক্ষে, শহুরে সমাজের ক্ষমতার উৎসগুলো হলো অর্থনীতি, রাজনৈতিক দলের সদস্য, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, সিটি কর্পোরেশন বা পৌরসভার নিয়ন্ত্রক, নারী নেতৃত্ব, শিক্ষা। পেশা, ক্ষমতা ও মর্যাদা ইত্যাদি।

তাই বলা যায়, শহুরে ক্ষমতা কাঠামো গ্রামীণ ক্ষমতা কাঠামো থেকে ভিন্ন।

10 views

Related Questions