1 Answers

গ্রামীণ ক্ষমতা কাঠামো (Power Structure) বলতে বোঝায়, যে ব্যবস্থা বা প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রামে ক্ষমতার বিকাশ ও প্রয়োগ ঘটে।

বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেন, “শ্রেণিসমূহের অবস্থান ও পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের ভূমিকার প্রেক্ষাপটে গ্রামীণ সমাজে সামাজিক শক্তিসমূহ যে কাঠামোর মধ্য দিয়ে বিকশিত হয়, তাকে গ্রামীণ ক্ষমতা কাঠামো বলা যেতে পারে।" উদাহরণ হিসেবে বলা যায়, ভূমি মালিক ও বর্গা চাষিদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে উভয় শ্রেণিই গ্রামীণ ক্ষমতা কাঠামোর অংশ। প্রখ্যাত সামাজিক নৃবিজ্ঞানী এ কে এম আমিনুল ইসলাম গ্রামীণ ক্ষমতা কাঠামোর চারটি উপাদান চিহ্নিত করেছেন। উপাদানগুলো হচ্ছে- ভূমির মালিকানা, জ্ঞাতিগোষ্ঠীর প্রভাব, ধর্মীয় গোষ্ঠীর নেতৃত্ব এবং জনগণ কর্তৃক নির্বাচিত স্থানীয় সরকারের সদস্য।

6 views

Related Questions