1 Answers
ক্ষমতায় টিকে থাকতে হলে কাদের মিয়াকে ভূমির পাশাপাশি অন্যান্য উপাদানকেও সক্রিয় রাখতে হবে এ বক্তব্যটি যথার্থ।
বাংলাদেশের গ্রামকেন্দ্রিক সমাজব্যবস্থায় ক্ষমতা কাঠামোতে ভূমি একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। বৃহৎ ভূমি মালিকানা গ্রামের বর্গাচাষী এবং দিনমজুরদের একটি বৃহৎ অংশের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে যেমন সহায়ক তেমনি ভূমিলব্ধ উদ্বৃত্ত আয়ের পথও খুলে দেয়। নিঃসন্দেহে ভূমি গ্রামীণ সামাজিক ক্ষমতা কাঠামোতে একটি পরিবারের সামাজিক অবস্থান নিশ্চিত করে কিন্তু তা দীর্ঘমেয়াদী হতে পারে ক্ষমতা কাঠামোর অন্যান্য উপাদানের উপস্থিতিতে। উদ্দীপকে উল্লিখিত কাদের মিয়া অনেক জমিজমা এবং প্রতিপত্তির মালিক। গ্রামের বর্গাচাষীদের ওপর তা প্রভাব যেমন আছে তেমনি তিনি গ্রামে বেশ সমীহ আদায়কারী ব্যক্তি হিসেবে পরিচিত। তার এই পরিচিতি শক্তিশালী করতে ভূমির পাশাপাশি ব্যক্তিগত গুণাবলির বিকাশ, রাষ্ট্রের সাথে যোগসূত্র, ইউনিয়ন পরিষদের সাথে যোগসূত্র, শিক্ষা, আধুনিক প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ, জনগণের সংগঠিত অংশসমূহকে নেতৃত্বদান প্রভৃতি উপাদানের উপস্থিতি থাকা জরুরী। কেননা গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর প্রকৃতি নির্ণয়ে উল্লিখিত উপাদানগুলো ক্রিয়াশীল কারণ এগুলো পারস্পরিকভাবে ঘনিষ্ঠ।
যেহেতু, ভূমির মালিকানা গ্রামীণ সমাজে ব্যক্তির ক্ষমতা নির্দেশক তাই ভূমির সাথে সাথে ভূমি মালিকের অন্যান্য উপাদানগুলোও শক্তিশালী হওয়া জরুরী। অন্যথায় তার পক্ষে ভূমি সংরক্ষণ ও প্রতিপত্তি বজায় রাখা অসম্ভব হয়। এই গুণগুলোর সমন্বয়েই একজন ভূস্বামী প্রকৃত পক্ষে ক্ষমতাবান হিসেবে বিবেচিত হন। তাই বলা যায়, গ্রামীণ সমাজের ক্ষমতায় টিকে থাকতে কাদের মিয়াকে ভূমির পাশাপাশি অন্যান্য উপাদানগুলোকেও সক্রিয় রাখা জরুরী।