1 Answers
উদ্দীপকে শমসের মিয়ার আখ ক্ষেতে লাল পচা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল।
শমসের মিয়া বিভিন্ন পদ্ধতি গ্রহণের মাধ্যমে সহজেই তার আখ ক্ষেতকে লাল পচা রোগমুক্ত করতে পারবেন। এক্ষেত্রে তাকে রোগসহিষ্ণু আখের আবাদ করতে হবে। আখ চাষে শোধন করা বীজ ব্যবহার করতে হবে। এছাড়া রোগমুক্ত বীজ বপন করলে লাল পচা রোগের আক্রমণ হবে না। আক্রান্ত জমিতে মুড়ি আখের চাষ বন্ধ করতে হবে। পানি দাঁড়ায় না এমন উঁচু জমিতে আখের চাষ করতে হবে। আখের জমিকে আগাছামুক্ত রাখতে হবে। ফসল তোলার পর আক্রান্ত গাছের গোড়া এবং গাছের যাবতীয় শুষ্ক পাতা পুড়িয়ে ফেলতে হবে।
এছাড়া রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে ডাইথেন এম- ৪৫ এর ০.২৫ শতাংশ দ্রবণ তৈরি করে হেক্টর প্রতি ৭৫০ লিটার হিসেবে স্প্রে করতে হবে। ফরাস্টিন ৫০ এসপি হেক্টরপ্রতি ৫০০ গ্রাম প্রয়োগ করেও লাল পচা রোগ দমন করা যায়।
অতএব, উপরে উল্লিখিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে শমসের মিয়া তার ফসলের রোগ দমন করতে পারবেন।