1 Answers
ধানের জমিতে জন্মানো উদ্ভিদটি হলো অ্যাজোলা। অ্যাজোলা একটি ক্ষুদ্র ফার্ণ জাতীয় জলজ ভাসমান উদ্ভিদ। এর পাতার গহ্বরে অ্যানাবিনা নামক এক প্রকার অণুজীব থাকে। এটি পাতার ভেতরেই বংশবৃদ্ধি করতে পারে। অ্যাজোলার প্রতি পাতায় ৭৫ হাজার অ্যানাবিনা থাকে। এরা বায়ুমন্ডলের ৩-৩.৫% নাইট্রোজেন আহরণ করে রাসায়নিক প্রক্রিয়ায় অ্যামোনিয়া তৈরির মাধ্যমে নিজের ও আশ্রয়দাতা অ্যাজোলার জন্য নাইট্রোজেন পুষ্টি যোগায়। অ্যাজোলাকে চাষ দিয়ে মাটিতে মিশিয়ে দিলে তা মাটিতে নাইট্রোজেন সংযোজন করে। উল্লেখ্য, গাছ ইউরিয়া সারের মূল উপাদান নাইট্রোজেনকে অ্যামোনিয়াম আয়ন হিসেবে গ্রহণ করে। অ্যাজোলা প্রতিদিন প্রতি হেক্টরে ১ টন কাঁচামাল জৈব সার তৈরি করতে পারে। এই সঙ্গে বাতাস থেকে ২ কেজি নাইট্রোজেন আহরণ করতে পারে, যা ৫ কেজি ইউরিয়া সারের সমান। উল্লিখিত প্রক্রিয়ায় ধানের জমিতে জন্মানো উদ্ভিদটি নাইট্রোজেন যুক্ত করে।