1 Answers
রওশন মিয়া তার ধানের জমিতে প্রচুর পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করে ফলে তার জমিতে জৈব পদার্থের অভাব দেখা দেয়। অভিজ্ঞ চাষি ইয়াকুব আলীর পরামর্শে সে জমিতে জৈব সার হিসেবে অ্যাজোলা প্রয়োগ করে। এতে তার মাটির উর্বরতা বৃদ্ধি পায়।
অ্যাজোলা একটি ক্ষুদ্র ফার্ন জাতীয় জলজ ভাসমান উদ্ভিদ। রওশন মিয়া এটি মাটিতে প্রয়োগ করার পর দ্রুত পচে যায় এবং এদের দেহস্থিত নাইট্রোজেন বের হয়ে মাটির সাথে মিশে যায়। এতে মাটির উর্বরতা ও গুণাগুণ বৃদ্ধি পায়। মাটির বিক্রিয়া মৃদু অম্লীয় হওয়ায় পূর্বে বারবার প্রয়োগকৃত ইউরিয়ার পার্শ্বপ্রতিক্রিয়া দূর হয়। মৃত্তিকার পানি ধারণ ও পানি নিষ্কাশন ক্ষমতা বাড়ে।
রওশন মিয়ার জমিতে অ্যাজোলা প্রয়োগের আগে তাতে বিভিন্ন পুষ্টি উপাদান বিশেষ করে নাইট্রোজেনের অভাব ছিল এবং উর্বরতা কম ছিল। মৃত্তিকার বিক্রিয়া অধিক মাত্রায় অম্লীয় ছিল। এতে অ্যাজোলা প্রয়োগের ফলে মাটির গুণাগুণ বৃদ্ধি পায়। এতে রাসায়নিক সারের ব্যবহার ও উৎপাদন খরচ উভয়ই কমে যায়। অতএব বলা যায়, রওশন মিয়ার জমিতে অ্যাজোলা প্রয়োগের পূর্বে ও পরে গুণাগুণের অনেক বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।