1 Answers

গনি মিয়া ব্রি হাইব্রিড ধান-৪ চাষ করেছেন যা একটি সংকর জাতের ধান।

এক জাতের সাথে অন্য জাতের ধানের একবার সংকরায়ণের ফলে নতুন যে জাত উদ্ভাবিত হয় তাই হাইব্রিড জাত। হাইব্রিড ধানের ফলন উচ্চফলনশীল জাতগুলো থেকেও অনেক বেশি। কিন্তু প্রথম চাষাবাদের পরবর্তী ফসলে গুণাগুণ ও বৈশিষ্ট্য পরিবর্তিত হতে থাকে। বাজারে হাইব্রিড জাতের বীজের বেশি চাহিদা থাকায় মূল্য অনেক বেশি। কিন্তু হাইব্রিড জাতের ফসল থেকে উৎপন্ন বীজ পরবর্তী বছরে ব্যবহারের জন্য সংরক্ষণ করা যায় না। ফলে পরবর্তী বছরে ফলন অস্বাভাবিক হারে কমে যেতে পারে। এসব কারণে হাইব্রিড জাতসমূহের বীজ সংকরায়ণের মাধ্যমে প্রতিবছর উৎপাদন করতে হয়।

তাই বলা যায়, গণি মিয়ার উৎপাদিত ধান থেকে পরবর্তী বছরের জন্য বীজ সংরক্ষণ করা যাবে না। কারণ এতে তার ফলন কমে গিয়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

4 views

Related Questions