1 Answers

সোহরাব সাহেব তার জমিতে বিভিন্ন রকম শাকসবজি উৎপাদন করেছেন। তিনি এগুলো বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষণ করতে পারেন।

স্বল্পকালীন সংরক্ষণের জন্য শাকসবজিকে এমন স্থানে রাখতে হবে যেখানে প্রচুর বাতাস চলাচল করে এবং সে স্থানটিকে অবশ্যই ছায়াযুক্ত হতে হবে। সংরক্ষণ কক্ষের দেয়াল এমন হতে হবে যেন বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে না পারে। শাকসবজি স্তূপাকারে না রেখে স্তরে স্তরে সাজিয়ে রাখতে হবে। আর্দ্রতা সংরক্ষণের জন্য শাকসবজিকে হালকা পলিথিন ব্যাগে ভরে রাখা যেতে পারে। দীর্ঘকালীন সংরক্ষণ পদ্ধতি সব ধরনের শাকসবজিতে প্রয়োগ করা যায় না। তবে পাতা জাতীয় শাকসবজি সাধারণত ডিপফ্রিজারেটরে রেখে এবং রূপান্তরিত মূল বা কাণ্ড জাতীয় শাকসবজি হিমাগারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। এভাবেই সোহরাব সাহেবের উৎপাদিত পণ্যগুলো সংরক্ষণ করা যায়।

5 views

Related Questions