1 Answers
সাধনের দেখা পদ্ধতিটি ছিল বাঁশের মাচায় ঝুলিয়ে শুঁটকিকরণের মাধ্যমে মাছ সংরক্ষণ।
শুঁটকিকরণের ক্ষেত্রে সূর্যালোক ও বাতাসের সাহায্যে মাছের দেহ থেকে অতিরিক্ত জলীয় অংশ হ্রাস করে মাছ সংরক্ষণ করা হয়। মাছকে সূর্যালোকে শুকানো হয় বলে মাছের দেহ থেকে পানি বাষ্পাকারে বেরিয়ে যায়, ফলে' মাছের পচন রোধ হয়। মাছ শুঁটকিকরণের জন্য প্রথমে পাখনা, আঁশ, নাড়িভুঁড়ি ইত্যাদি ফেলে দেওয়া হয়। বড় মাছ যেমন- বুই, কাতলা জাতীয় মাছের ক্ষেত্রে মাথা কেটে ফেলা হয়। এরপর মাছকে বুক হতে লেজের দিকে লম্বালম্বিভাবে এমনভাবে কাটা হয় যেন লেজের প্রান্তে সামান্য লেগে থাকে। এর ফলে মাছকে শুকানোর জন্য। মাচায় ঝুলিয়ে রাখতে সুবিধা হয়। শুঁটকিকে পাখি বা অন্যান্য প্রাণীর আক্রমণ হতে রক্ষার জন্য মাচার উপর জাল টানিয়ে রাখা হয়। শুঁটকিকরণের জন্য মাছগুলোর জলীয় অংশের পরিমাণ কমিয়ে ১৬% বা তার নিচে নামিয়ে আনতে হয়। সাধারণত আবহাওয়া ও মাছের প্রকৃতির ওপর নির্ভর করে মাছগুলো শুকাতে সর্বোচ্চ ১০ দিন সময় লাগে। মাছ শুকানোর পর মাদুরের উপর বা কুঁড়েঘরের মধ্যে মাছ রাখা হয়। তারপর মাটির পাত্র বা মটকায় রাখা হয়।
সাধন উপরিউক্ত প্রক্রিয়ায় বাঁশের মাচায় মাছ শুঁটকি করতে দেখেছিল যা নিরাপদ মাছ সংরক্ষণের একটি পদ্ধতি।