1 Answers

নিরাপদ মাছ সংরক্ষণ হলো আহরণের পর বিক্রি বা ভোক্তা কর্তৃক ক্রয়ের সময় পর্যন্ত মানবদেহের জন্য ক্ষতিকারক কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে মাছের পচন রোধ করে সংরক্ষণ করা।
নিরাপদ মাছ সংরক্ষণের মাধ্যমে মাছের খাদ্য উপাদান, যেমন- আমিষ ও খনিজ লবণের মান সংরক্ষণ করা যায়। এর মাধ্যমে মাছের দেহের ভিতরের এনজাইমের ক্রিয়া নিষ্ক্রিয় করা যায়। মাছের রাসায়নিক উপাদানের জারণ ক্রিয়া রোধ করা যায়। মাছের আঁইশ, ফুলকা ও পাকস্থলীতে অবস্থানকারী ক্ষতিকর জীবাণুর কার্যক্রম রোধ করা যায়। সর্বোপরি ক্রেতা বা ভোক্তাদের কাছে পৌঁছানোর সময়কালে মাছের গুণগতমান অক্ষুণ্ণ রাখা যায়। এ সকল কারণে নিরাপদ মাছ সংরক্ষণ প্রয়োজন।

6 views

Related Questions