1 Answers

কোনো খাদ্যের গুণাগুণ ও পুষ্টিমান ঠিক রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করে রেখে দেওয়াকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে রোগজীবাণু ও পচনের হাত থেকে রক্ষা করা। খোলা অবস্থায় রাখলে সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে খাদ্যের ভিটামিন নষ্ট হয়ে যায়। অতিরিক্ত তাপমাত্রায় খাদ্যের পুষ্টিমান নষ্ট হয় এবং পোকামাকড়ের বংশবৃদ্ধি ঘটে। খাদ্যের এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে এতে ছত্রাক জন্মায়। ছত্রাক জন্মানো খাদ্য পশুপাখিতে বিষক্রিয়ার সৃষ্টি করে। এজন্য পশু খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন।

4 views

Related Questions