1 Answers

গবাদিপশুর প্রধান খাদ্য সবুজ কাঁচা ঘাস যা সুষম খাদ্যের অন্তর্ভুক্ত। এটি আঁশজাতীয় খাদ্য। একটি দেশি গরুকে দৈনিক ১০-১২ কেজি এবং উন্নত জাতের একটি গরুকে দৈনিক ১২-১৫ কেজি সবুজ কাঁচা ঘাস খাওয়াতে হয়। গাভি হতে অধিক দুধ পেতে হলে তাকে অবশ্যই প্রচুর কাঁচা ঘাস খাওয়াতে হবে। এতে পশু সুস্থ ও সবল হয়, স্বাস্থ্য ভালো থাকে, কর্মক্ষমতা ও মাংসের উৎপাদন বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এ কারণে পশুর জন্য সবুজ কাঁচা ঘাস অত্যন্ত জরুরি।

6 views

Related Questions