1 Answers

প্রতিদিনের খাদ্য তালিকায় প্রায় ৬০% আমিষের যোগান দেয় মাছ। প্রাণিজ আমিষে সব ধরনের এমাইনো এসিড থাকে যা উদ্ভিজ্জ আমিষে থাকে না। তাই প্রাণিজ আমিষের প্রধান উৎস হলো মাছ। মাছে রয়েছে ফ্যাটি এসিড যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। মাছে রয়েছে ভিটামিন এ ও ই, রাইবোফ্লাবিন, থায়ামিন ইত্যাদি। ভিটামিন এ অন্ধত্ব প্রতিরোধ করে। লৌহ, তামা, জিংক, ক্যালসিয়াম, ফসফরাস ও আয়োডিনের অন্যতম উৎস মাছ। ক্যালসিয়াম হাড়ের গঠন মজবুত করে এবং আয়োডিন গলগণ্ড প্রতিরোধ করে। তাই আমাদের খাদ্য ও পুষ্টির জন্য মাছ অত্যন্ত প্রয়োজনীয়।

6 views

Related Questions