1 Answers
মাছ চাষে পুকুর প্রস্তুতির অন্যতম একটি ধাপ হলো জলজ আগাছা দমন। জলজ আগাছা মাছের পুষ্টি উপাদান শুষে নেয়, পুকুরে সূর্যের আলো পড়তে বাধা দেয় এবং পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। ফলে পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত হয়। এছাড়া আগাছা মাছের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করে। উদ বিড়াল, গুইসাপ ইত্যাদি প্রাণী আগাছার নিচে আশ্রয় গ্রহণ করে এবং চাষকৃত মাছ খেয়ে ফেলে। এর ফলে মাছের উৎপাদন কমে যায়। তাই, মাছ চাষে পুকুরের জলজ আগাছা দমন করা প্রয়োজন।
5 views
Answered