1 Answers
বাদল সাহেবকে তার পারিবারিক দুগ্ধ খামারের জন্য অধিক দুধ উৎপাদনশীল পশু নির্বাচন করতে হবে। তাই বাদল সাহেবের খামারের জন্য নির্বাচিত পশুর বৈশিষ্ট্য নিম্নরূপ হবে-
i. দেহের আকার অনুপাতে বুক ও পেটের বেড় বেশি হবে।
ii. পশুর মাথা মাঝারি আকৃতির, কপাল প্রশস্ত ও চোখ উজ্জ্বল হবে।
iii. দেহের সামনের দিক হালকা, পেছনের দিক ভারী ও সুগঠিত হবে।
iv. পাজরের হাড়ের অস্তিত্ব বাইরে থেকে স্পষ্ট অনুভব করা যাবে ও শরীরের গঠন ঢিলা হবে।
V. চামড়া পাতলা, চর্বিহীন ও উজ্জ্বল রংয়ের এবং লোম মসৃণ ও চকচকে হবে।
vi. ওলান বড়, সুগঠিত ও দেহের সাথে সুন্দরভাবে লেগে থাকবে এবং পেছনের দুই পায়ের মধ্যবর্তী স্থান প্রশস্ত হবে।
vii. ওলানের বাঁট চারটি সমান আকৃতির ও সমান দূরত্বে অবস্থিত হবে।
viii. দুগ্ধশিরা মোটা, স্পষ্ট এবং তলপেটে নাভীর পাশ দিয়ে আঁকাবাঁকাভাবে বিস্তৃত থাকবে।
ix. নাকের ছিদ্র বড় এবং চোয়াল শক্ত ও চওড়া হবে।
পরিশেষে বলা যায়, বাদল সাহেবকে তার দুগ্ধ খামারটিকে লাভজনকভাবে গড়ে তুলতে হলে আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং উল্লিখিত বৈশিষ্ট্যপূর্ণ সংকর ও উন্নত জাতের পশু নির্বাচন করতে হবে।