1 Answers
উদ্দীপকের জমিল তার খামারে লেয়ার মুরগি পালন করেন। মুরগিকে পরিমাণমতো সুষম খাদ্য খাওয়ালে ডিম উৎপাদন ভালো হয় এবং দৈহিক বৃদ্ধি দ্রুত হয়। জমিল লেয়ার মুরগির ১০ কেজি দানাদার খাদ্য তৈরির জন্য প্রথমে নিচের খাদ্য উপাদানগুলো পৃথক পৃথকভাবে মাপবেন।
খাদ্যোপাদানের নাম | লেয়ার মুরগি |
|---|---|
| ১. গম ও ভুট্টা ভাঙা | ৪.৬ কেজি |
| ২. চালের কুঁড়া | ২.৫ কেজি |
| ৩. তিলের খৈল | ১.২ কেজি |
| ৪. গমের ভুসি | ৫০০ গ্রাম |
| ৫. শুটকি মাছের গুঁড়া | ৮০০ গ্রাম |
| ৬. ঝিনুকের গুঁড়া | ৩২৫ গ্রাম |
| ৭. লবণ | ৫০ গ্রাম |
| ৮. ভিটামিন ও খনিজ মিশ্রণ | ২৫ গ্রাম |
| মোট | ১০ কেজি |
জমিল তালিকা অনুযায়ী প্রয়োজনীয় খাদ্য উপকরণগুলো প্রতিটি মুরগির জন্য পৃথক পাত্রে একত্রিত করে খাদ্য উপকরণে ১০% অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য বৃদ্ধি করবেন। পাত্রের খাদ্যোপাদানগুলো গ্রাইন্ডারে বা যাতাকলে ভালো করে গুঁড়া করে নিয়ে চালুনি দ্বারা চেলে নিবেন। তারপর মিশ্রিত খাদ্য ভালোভাবে রৌদ্রে শুকিয়ে বস্তায় ভরে শুষ্ক ও ঠান্ডা জায়গায় সংরক্ষণ করবেন। পিলেট বা বড়ি করার প্রয়োজনে মিশ্রিত খাদ্যোপাদানে পরিমাণমতো পানি ঢেলে আঠালো খণ্ডে পরিণত করে পেস্ট বা মণ্ড যন্ত্রের ভিতরে দিয়ে পিলেট বা বড়ি তৈরি করে শুকিয়ে সংরক্ষণ করবেন।
এভাবে যথাযথভাবে সুষম খাদ্য তৈরি করলে ও খামারে প্রদান করলে জমিলের ব্যবসা লাভজনক হবে।