1 Answers
যেসব খাদ্যে সকল অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান উপযুক্ত পরিমাণে ও অনুপাতে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে। পশুর দেহ গঠন, কার্য ও উৎপাদনক্ষমতা বৃদ্ধির জন্য সুষম খাদ্য খাওয়ানো হয়। সুষম খাদ্যে আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। এ খাদ্য খাওয়ালে পশুর মাংস ও দুধ উৎপাদনক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া পশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়।
5 views
Answered