1 Answers

যে খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন, পানি ও খনিজ লবণ এ ছয়টি উপাদান প্রয়োজনীয় পরিমাণে ও আনুপাতিক খনিজ বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে।

হাঁস-মুরগি পালনে মোট ব্যয়ের ৬৫-৭০ ভাগ ব্যয় হয় খাদ্য বাবদ। আর এ খাদ্য গুণগত মানসম্পন্ন না হলে হাঁস-মুরগির দৈহিক বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হবে। কিন্তু বাংলাদেশে হাঁস-মুরগির খাদ্য উৎপাদনের পর্যাপ্ত খাদ্যমিল প্রতিষ্ঠিত হয়নি। ফলে এসব খাদ্যের প্রাপ্যতা পর্যাপ্ত নয় এবং দামও অনেক বেশি। এছাড়া প্রাপ্ত খাদ্য অধিকাংশ ক্ষেত্রে ভেজাল মিশ্রিত থাকে। তাই সুষম খাদ্যের অভাব বাংলাদেশের পোল্ট্রি শিল্পের অন্যতম একটি সমস্যা।

5 views

Related Questions