1 Answers
উদ্দীপকে হোসেনের পোল্ট্রি ফার্ম স্থাপন প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি কার্যে ব্যবহৃত হয় বা পরবর্তীতে ভোগের উপযুক্ত পণ্য সৃষ্টি করা হয় তাকে প্রজনন শিল্প বলে।
উদ্দীপকে হোসেন একটি মুরগির খামার স্থাপন করেছেন। তিনি ছোট ছোট মুরগির বাচ্চা কিনে তার তত্ত্বাবধানে বড় করেন। মুরগি বড় হলে ঢাকার বিভিন্ন বাজারে ডিম ও মুরগি বিক্রি করেন। এ ডিম পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। হোসেন এ শিল্পের মাধ্যমে মুরগির বংশ বৃদ্ধি করেন। এক্ষেত্রে তিনি বাচ্চা কিনে বড় করার মাধ্যমে ভোগের উপযুক্ত পণ্য সৃষ্টি করেন। যা প্রজনন শিল্পের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে।
সুতরাং বলা যায়, হোসেনের পোল্ট্রি ফার্ম স্থাপন প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত।
4 views
Answered