1 Answers

পর্যটন শিল্পের উন্নয়নে সরকার কর্তৃক প্রদত্ত কর অবকাশ উদ্দীপনামূলক সাহায্য-সহায়তার অন্তর্ভুক্ত।

এক বা একাধিক সম্ভাবনাময় উদ্যোক্তা বা ব্যবসায়ীকে ব্যবসায় স্থাপনে অনুপ্রেরণা যোগাতে সক্ষম এমন ধরনের সাহায্য-সহযোগিতা ও কর্মতৎপরতাকে উদ্দীপনামূলক সহায়তা বলে।

উদ্দীপকে দেখা যায়, দেশে পর্যাপ্ত পর্যটন কেন্দ্র, যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সরকার নতুন নতুন শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠানে কর অবকাশের সুবিধা দিয়েছে। ফলে পর্যটন শিল্প খাতে বিনিয়োগ করতে নতুন উদ্যোক্তারা আগ্রহী হবেন। সেহেতু কর অবকাশ সুবিধার মাধ্যমে নতুন উদ্যোক্তাদেরকে আগ্রহী বা উৎসাহী করে তোলা হয়েছে।

তাই বলা যায়, পর্যটন শিল্পের উন্নয়নে সরকার কর্তৃক প্রদত্ত কর অবকাশ উদ্দীপনামূলক সাহায্য-সহায়তার অন্তর্ভুক্ত।

5 views

Related Questions