1 Answers

উদ্দীপক পর্যটন কেন্দ্রগুলোতে সংরক্ষণমূলক সহায়ক সেবা প্রদত্ত হচ্ছে। ব্যবসায় পরিচালনায় উদ্যোক্তাদের উৎসাহ-উদ্দীপনা ধরে রাখার জন্য যে ধরনের সেবার প্রয়োজন হয় তাকে সংরক্ষণমূলক সহায়ক সেবা বলে।

উদ্দীপকে সরকার দেশে পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দেশের পর্যটন কেন্দ্রগুলোতে হোটেল নির্মাণসহ বিনোদন সুবিধা গড়ে তোলে এবং নতুন নতুন পর্যটন কেন্দ্রের জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর অবকাশ সুবিধা ঘোষণা করেছে। সরকার কর্তৃক প্রদত্ত সেবাগুলো পর্যটন শিল্পের জন্য সংরক্ষণমূলক সহায়তার আওতাভুক্ত। সংরক্ষণমূলক সহায়তা হলো এমন ধরনের কার্যাবলি, যা একটি গঠিত প্রতিষ্ঠানকে সকল প্রকার প্রতিবন্ধকতা কাটিয়ে সংরক্ষণ করতে ও টিকে থাকতে সাহায্য করে। তাই বলা যায়, পর্যটন কেন্দ্রগুলোতে সংরক্ষণমূলক সহায়ক সেবা প্রদত্ত হচ্ছে।

4 views

Related Questions