1 Answers
উদ্দীপকে জনাব আহাম্মেদ আলী সমর্থনমূলক সহায়ক সেবা গ্রহণ করেছিলেন। একজন উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে তা গঠনে যেধরনের সেবা সহায়তার প্রয়োজন হয় সমর্থনমূলক সেবা বলে। সাধারণত বিসিক, বেসিক ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, NGO প্রভৃতি প্রতিষ্ঠান এ ধরনের সেবা প্রদান করে থাকে।
উদ্দীপকের আলোকে জনাব আহাম্মেদ আলী একটি কারখানা স্থাপনের জন্য সুবিধাজনক জমি খুঁজছিলেন। কিন্তু বিভিন্ন স্থানে জমি পাওয়া গেলেও গ্যাস, বিদ্যুৎ, পানির সুবিধা ছিল না। অবশেষে তিনি বিসিক শিল্প নগরীতে এসব সুবিধাসহ একটি প্লট পান এবং তিনি সেখানেই কারখানা স্থাপন করেন। যেহেতু বিসিক জনাব আহাম্মেদ আলীর স্বপ্ন বাস্তবায়নে সমর্থন দিয়ে প্লট বরাদ্দ দিয়ে কারখানা স্থাপনের সুযোগ দিয়েছে। তাই বলা যায়, জনাব আহাম্মেদ আলী বিসিক থেকে সমর্থনমূলক সহায়ক সেবা গ্রহণ করেছিলেন।